কাশীধামের রাধা গোবিন্দ মন্দিরে পূজারী পদে মাধব পাগলা
কাঁশীধামের সকরকন্দ গলিতে শ্রীশ্রীবিশ্বনাথের মন্দিরের কিছু দক্ষিণে শ্রীশ্রীরাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরের সেবায়েত ছিলেন ভবানীনাথ যোগিনী–লোকে তাহাকে সাধু মা বলিয়া ডাকে।তিনি তিনি গোরক্ষনাথ সম্প্রদায়ের শিষ্যা।
শ্রীশ্রীগোবিন্দজীর মূর্ত্তি কাল কষ্টি পাথরের। দেখিতে অতী মনোরম এবং জীবন্ত বলিয়া ভ্রম হয়।শ্রীশ্রীরাধারাণীর মূর্ত্তি পিতলের অতীব সুন্দর। মাধব পাগলার মাতা ঠাকুরাণীর দেহান্তের পর তিনি গোবিন্দ বাড়িতে প্রধান পূজারীর পদ গ্রহণ করেন এবং ঐ মন্দিরে ভাগবৎ পাঠ করিতেন।
শ্রীশ্রীরামঠাকুর ও তাঁর লীলাপার্ষদ
চলমান অংশ..... ৭

