গুরুর নিকট অজানা কিছু নাই।

 আমি তখনও ছিলাম, এখনও আছি। গুরুর নিকট অজানা কিছু নাই। তিনি জানেন বইলাই সর্বজ্ঞ, তিনি যত্রতত্র গমনাগমন করতে পারেন বইলাই সর্বগ। তিনি সর্বদা সাক্ষীরূপে সঙ্গে সঙ্গে থাকেন, কোথাও যান না। প্রয়োজনবোধে যে কোনো সময় যে কোন স্থানে স্বরূপ পরিগ্রহ করতে পারেন এবং করেন। আমি প্রাণরূপে তোমার মধ্যেই আছি। তুমি আমারে উপলব্ধি - উপ অর্থ নিকটে, লব্ধি অর্থ লাভ করার জন্য চেষ্টা কর। ভূত প্রেত নিয়া থাকলে আমারে লাভ করা যায় না। নাম, গুরু, ভগবান এক। শ্বাস প্রশ্বাসে নাম ধৈরা থাকবার চেষ্টা কর, তবেই ভূত, প্রেতের সংসার ছাইড়া নাম সংসারের পরিকর হইতে পারবা-শ্রীশ্রীরামঠাকুর।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post