ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না, তা' একবার পরীক্ষা ক'রেই দেখা যাক না!

 

" ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না, তা' একবার পরীক্ষা ক'রেই দেখা যাক না! কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে। সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে, কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই 'সমাধি' কি না। তাহলে, নাহয় আরো-একবার করাই হ'ল পরীক্ষা! আমি বলছি,- কখনও একবার ৪৮ ঘণ্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম ক'রে দেখুন তো। নাম করুন, আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন- "ঠাকুর! আমি তোমায় ভালবাসি।” একবার ক'রে দেখুন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, ৪৮ ঘণ্টার পর আপনি অনুভব করবেন— আপনি আর আপনি নেই, আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন। আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন, তাঁকে শুনতে পাবেন! এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে। নিজেকে এই জগতের ব'লেই মনে হবে না তখন। এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধই থাক, লহমায় সব অবসান হয়ে যাবে। প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না! আপনি কোন বড় উচ্চপদস্থ অফিসার, কী আপনার সামাজিক মর্যাদা, কী ক্ষমতা- সকল বন্ধন মুক্ত ক'রে একজন ভিখারীকেও তখন বিনম্রচিত্তে হাতজোড় ক'রে আপনি বলতে পারবেন- 'ভাই, তোমার মঙ্গল হোক!' এইই হ'ল জীবন...। এইই হ'ল জীবন।"


              ---পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব

     (আলোচনা, অগ্রহায়ণ,১৪৩০/ডিসেম্বর, ২০২৩)

        

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post